কুমিল্লায় কাল শুরু হচ্ছে ৬ দিনব্যাপী বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৮ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি।
কুমিল্লা শহরের টাউন হল প্রাঙ্গণে আগামীকাল শনিবার বইমেলার শুরু হতে যাচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে ১৯ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৬ দিনব্যাপী বইমেলা এবং ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনব্যাপী সাহিত্য মেলা অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আয়োজক সূত্র জানায়, শনিবার বই মেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। ২৪ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বইমেলা উপলক্ষে সেমিনার, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, পুলিশ সুপার আবদুল মান্নান, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। মুখ্য আলোচক থাকবেন অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, পুলিশ সুপার আবদুল মান্নান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমূল হাসান পাখি, সিভিল সার্জন ডা, মীর মোবারক হোসাইন, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।
সাহিত্য মেলা উপলক্ষে কবি, লেখক, সাহিত্যিকদের সমাবেশ, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার